• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইরান চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ, হরমুজ প্রণালি খুলে দেওয়ার দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  ২৯ মে ২০২৬, ২২:৫৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাব্য চুক্তি নিয়ে শুক্রবারই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একইসঙ্গে তিনি শর্ত দিয়েছেন, হরমুজ প্রণালি অবিলম্বে উন্মুক্ত করতে হবে এবং তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা পুরোপুরি বন্ধ করতে হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বৈঠকে যাওয়ার আগে ট্রাম্প বলেন, ‘আমি এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সিচুয়েশন রুমে যাচ্ছি।’

সূত্রগুলো জানিয়েছে, এপ্রিলের শুরু থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি আরও ৬০ দিনের জন্য বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। সম্ভাব্য এই সমঝোতার আওতায় হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস পরিবহন পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচির মতো জটিল বিষয় নিয়েও আলোচনা হবে।

ট্রাম্প বলেন, ‘ইরানকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তারা কখনো পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি করবে না। হরমুজ প্রণালি অবিলম্বে খুলে দিতে হবে এবং উভয় দিকেই কোনো টোল ছাড়াই জাহাজ চলাচল নিশ্চিত করতে হবে।’

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক উপাদান ‘উদ্ধার’ করবে।

তবে ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাকের কালিবাফ এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমরা কোনো গ্যারান্টি বা কথায় বিশ্বাস করি না, কাজই একমাত্র মানদণ্ড। অপর পক্ষ পদক্ষেপ নেওয়ার আগে কোনো পদক্ষেপ নেওয়া হবে না।’

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানায়, ট্রাম্পের বক্তব্যে ‘সত্য ও মিথ্যার মিশ্রণ’ রয়েছে এবং এটি একটি ‘কাল্পনিক বিজয় দেখানোর চেষ্টা’। সংস্থাটি দাবি করেছে, যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিলে তেহরানের ব্যবস্থাপনায় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে।

এদিকে সম্ভাব্য চুক্তিতে ইরানের জব্দ করা ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছে ফার্স। তবে পারমাণবিক উপাদান ধ্বংসের কোনো শর্ত সেখানে নেই বলে দাবি করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানের পর শুরু হওয়া সংঘাতে ইরান ও লেবাননে হাজারো মানুষের মৃত্যু হয়েছে। একইসঙ্গে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে।

সম্ভাব্য চুক্তির খবরে শুক্রবার বিশ্ববাজারে তেলের দাম কমেছে এবং শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে আরও বলেন, হরমুজ প্রণালিতে পেতে রাখা মাইন সরিয়ে ফেলা হবে এবং আটকে থাকা জাহাজগুলো ঘরে ফিরতে পারবে।

অন্যদিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে অস্ত্রমানের কাছাকাছি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কাজাখস্তানে নেওয়ার বিষয়ে দেশটি আগ্রহ দেখিয়েছে।

ইরান একইসঙ্গে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং লেবাননে ইসরায়েলের অভিযান বন্ধের দাবিও জানিয়েছে।

আরও পড়ুন

ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত

গাজায় ইসরায়েলের নিয়ন্ত্রণ বাড়ানোর পরিকল্পনায় উদ্বেগ জার্মানির

লেবাননে প্রতি ২৪ ঘণ্টায় গড়ে ১১ শিশু নিহত বা আহত: জাতিসংঘ

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ২০০ জনের বেশি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, একই সময়ে তাদের ২৩ সেনা ও ৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সূত্র: রয়টার্স

এমএস/

  • ডোনাল্ড ট্রাম্প
এ সম্পর্কিত আরও খবর
‘ডোনাল্ড ট্রাম্প মহিষের কোরবানি হলো না’
‘ডোনাল্ড ট্রাম্প মহিষের কোরবানি হলো না’
‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়
‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়
এবার ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
এবার ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
সেই ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষকে নেওয়া হলো চিড়িয়াখানায়
সেই ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষকে নেওয়া হলো চিড়িয়াখানায়
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।